কক্সবাজার টেকনাফে আলোচিত নুরুল হক ভুট্টো হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার টেকনাফ সদরের কেরনতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- সাইফুল ইসলাম (২০) মো. শাকের (২২) মো. রমজান আলী (২৮)।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দুইটার দিকে টেকনাফ সদর ইউপির কেতনতলী এলাকায় এসআই বুলবুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নুরুল হক ভুট্টো হত্যার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাইফুল ইসলাম এজাহারভুক্ত আসামি। অন্যদের সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
