কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে : সন্তু লারমা

আপডেট : ২১ মে ২০২২, ০২:২৪ এএম

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, ‘সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন করবে কি করবে না, তার আশায় বসে থেকে লাভ নেই। আগামী দিনে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ’ 

গতকাল শুক্রবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

সন্তু লারমা আরও বলেন, ‘আজ পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৫টি বছর অতিবাহিত হতে চলেছে। আমরা এমন একটা অবস্থায় থাকতে বাধ্য হচ্ছি, জন্মভূমির প্রতি এবং বসতবাড়ির প্রতি আমাদের মায়া-মমতা থাকলেও আমরা আজ সেটা কোনোভাবেই প্রকাশ করতে পারছি না।’ পাহাড়ী ছাত্র পরিষদের ৩৩তম সম্মেলনের উদ্বোধন করেন পাহাড়ের বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চৌধুরী।

পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সমাবেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত