কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বাংলাদেশের প্রথম অনলাইন ডিজিটাল প্রাণিসম্পদ সেবার প্ল্যাটফর্ম bdvets.com এর কার্যাবলী পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. মাজেদুর রহমান খাঁন।
রবিবার (২২ মে) দুপুরে প্রাণিসম্পদ কার্যালয় পরিদর্শনকালে তার সাথে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ ও মৌলভীবাজার সহকারী প্রোগ্রামার আবু কায়সার।
পরিদর্শনকালে যুগ্মসচিব মো. মাজেদুর রহমান খাঁন কুলাউড়ায় ডিজিটাল প্রাণিসম্পদ সেবার প্ল্যাটফর্ম কার্যাবলীতে সন্তোষ প্রকাশ করে সরকারের অনলাইন ডিজিটাল প্রাণিসম্পদ সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাকে নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. গোলাম মোহাম্মদ মেহেদী, কুলাউড়া ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন সভাপতি সহকারী অধ্যাপক এএনএম আলম, ডেইরি খামারি শুভেন্দু সিকদার প্রমুখ।
