কর্ণফুলীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ মে ২০২২, ০২:৩৬ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকা উল্টে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ফিশারি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান। তিনি বলেন, শনিবার রাতে কর্ণফুলী নদীতে নৌকা উল্টে মো. সোহাগ (১৭) নিখোঁজ হয়। আমরা আজ সোমবার ভোরে ফিশারি ঘাট এলাকা থেকে তার লাশটি উদ্ধার করেছি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোহাগ শনিবার রাতে তার বাবা করিমের সঙ্গে কর্ণফুলী দক্ষিণ পাড় মেরিন ফিশারিজ ঘাট থেকে নদীর উত্তর পাড় শহরে আসার সময় নোঙরে থাকা এফভি পারটেক্স-১ ফিশিং ট্রলারের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকাটি উল্টে যায়। ওই সময় যাত্রীরা সবাই সাঁতার কেটে উঠতে পারলেও নিখোঁজ হয় সোহাগ। তাকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত