মেসে গলায় ফাঁসরত অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে ক্যাম্পাস পাশ্ববর্তী একটি মেসে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম আবিদ বিন আজাদ। তিনি ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর পুটিয়া উপজেলায় বলে জানা গেছে।
লাশ উদ্ধারের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধয়াপক ড. জাহাঙ্গীর হোসেন ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে। শিক্ষার্থীর বাসায় কথা বলা হয়েছে। আত্মহত্যা কি না বা এর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পরিবার ও তার বন্ধুরা কিছু বলতে পারেনি।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ দ্রুত লাশটি তার পরিবারের হাতে হস্তান্তর করব।
