সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই রেকর্ডসংখ্যক কার্গো, কেনার কেউ নেই

আপডেট : ২৫ মে ২০২২, ০১:২৭ এএম

রাশিয়ার কয়েকটি জাহাজ সমুদ্রে ভেসে আছে তেল নিয়ে। তবে জানা গেছে, এসব তেল বিক্রির জন্য ক্রেতা খুঁজে পাচ্ছেন না ব্যবসায়ীরা। এ তথ্য জানিয়েছে এনার্জি এনালাইসিস ফার্ম ভোরটেক্সা। 

ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়াকে শাস্তি দিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা আরো কয়েকটি দেশ রাশিয়ার অপরিশোধিত তেল এবং তেলজাত পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইউরোপীয় কমিশনও রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে। ফলে রাশিয়ার লাখ লাখ ব্যারেল তেল অবিক্রিত থেকে যাচ্ছে।

ভোরটেক্স জানায়, যুদ্ধ পূর্ববর্তী সময়ের তুলনায় সমুদ্রে রাশিয়ার উরালস ক্রুড অয়েলের পরিমাণ গড়ে তিনগুণ বেড়ে গেছে।

বর্তমানে দেশটির ১৫ শতাংশ উরালস ক্রুড অয়েল সমুদ্রে জমা হচ্ছে। সেগুলোর কোনো গন্তব্য নেই। যা একটি নতুন রেকর্ড বলে জানান সিগল। কিছু তেল অবশ্য অজ্ঞাত ক্রেতাদের কাছে পাঠানো হচ্ছে। তবে অনেক তেল অবিক্রিত থেকে যাচ্ছে।

এখন রাশিয়ার বেশিরভাগ অপরিশোধিত তেল এশিয়ায় আসছে। বিশেষত ভারত এবং চীনে। যদিও এখনো রাশিয়ার তেলের একটি বড় অংশ ইউরোপেও যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত