যুক্তরাষ্ট্র দূতাবাস

আজ থেকে শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট

আপডেট : ২৫ মে ২০২২, ০১:৪২ এএম

যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ফল সেমিস্টারে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আজ বুধবার থেকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেবে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। গতকাল মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, ফল সেমিস্টারের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। যুক্তরাষ্ট্র দূতাবাস বুধবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেবে।

করোনাভাইরাস মহামারীর কারণে গত কয়েক বছর শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য যেতে পারেননি। এখন যারা ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রস্তুত রয়েছেন, তাদের যোগাযোগ করতে বলেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত