সেনেগালের হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২২, ০৮:১৭ এএম

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে বলা হয়, গতকাল রাতে সেনেগালের রাজধানী ডাকার থেকে প্রায় ৭৫ মাইল পূর্বে টিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রপতি ম্যাকি সাল এক টুইট বার্তায় ১১ নবজাতকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, এইমাত্র ভয়াবহ খবরটা পেলাম। তিভাউয়েনের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের নিওনেটোলজি বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতকের মৃত্যু হয়েছে।

হাসপাতালে অগ্নিকাণ্ডের ওই ঘটনা নিয়ে বিস্তারিত কোনো তথ্য ওই টুইটে দেননি প্রেসিডেন্ট ম্যাকি সাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত