রংপুরে ৫৪২ বস্তা ওএমএসের চাল উদ্ধার, আটক ২

আপডেট : ২৬ মে ২০২২, ১১:২০ এএম

রংপুর মহানগরীতে ৫৪২ বস্তা ওএমএসের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোডাউনটি সিলগালা করেছে প্রশাসন। আটক করা হয়েছে দুইজনকে।

জানা যায়, নগরীর উত্তর আশরতপুর এলাকায় বুধবার (২৫ মে) দুপুরে পাঁচ ঘণ্টাব্যাপী একটি গোডাউনে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএসের ৫৪২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গোডাউনের মালিক মাহফুজুর রহমান ও কর্মচারী মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। সেইসঙ্গে গোডাউনটি সিলগালা করে দিয়েছেন অভিযান পরিচালনাকারী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

ম্যাজিস্ট্রেট জানান, গোয়েন্দা সংস্থা এনএসআই সূত্রে খবর পেয়ে রংপুর নগরীর উত্তর আশরতপুর এলাকায় মাহফুজুর রহমানের মালিকানাধীন গোডাউনে অভিযান চালানো হয়। দীর্ঘ পাঁচ ঘণ্টার গোডাউনে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৩০ কেজির ৩৭৪ এবং ৫০ কেজির ১৬৮ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চালের বস্তায় ওএমএস ও প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির চাল লেখা রয়েছে।

এ ব্যাপার মামলা দায়ের করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত