সেনানিবাসে আর্মি গল্ফ ক্লাবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ‘ষষ্ঠ ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২২’-এর উদ্বোধন হয়েছে। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও আর্মি গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান উদ্বোধন করেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান নুরুল আলম রিজভী, অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী (অব), গল্ফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার কর্নেল এস এম শওকত আলী (অব), অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান।
টুর্নামেন্টে ৭৫০ জন খেলোয়াড় অংশ নেবেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ও অংশ নিচ্ছেন। সন্ধ্যায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী হবে।
