ত্রিশালে সংস্কৃতি প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন

আপডেট : ২৭ মে ২০২২, ১১:৩৫ পিএম

বঙ্গবন্ধু ভারত থেকে নজরুলকে এনে জাতীয় কবির মযার্দা দিয়েছেন। কবি পেনসিল দিয়ে কবিতা লিখেছেন, আজকের মতো বলপেন ছিল না। কবির রণসংগীত ১৯৭১ সালের যুদ্ধে আমাদের উন্মাদনা সৃষ্টি করে শক্তি জুুগিয়েছিল। আগামী বছর ত্রিশালে কবি নজরুলজয়ন্তী জাতীয়ভাবে পালন করার চেষ্টা করব।

গতকাল শুক্রবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুরে সরকারি নজরুল একাডেমির নজরুল মঞ্চে কবি নজরুলজয়ন্তীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব কথা বলেন।

বিকেলে কবির বাল্যস্মৃতিবিজড়িত সরকারি নজরুল একাডেমির নজরুল মঞ্চে জেলা প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ^াসের সভাপতিত্বে স্মারক বক্তব্য দেন কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ ফকরুল ইমাম, সাংসদ নাজিম উদ্দিন আহম্মদ, সাংসদ কাজীম উদ্দিন আহম্মেদ ধনু, ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা, মুক্তাগাছা পৌর মেয়র বিল্লাল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত