কুলাউড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ২৮ মে ২০২২, ০৯:১৩ এএম

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি তাজুদ (৬০)-কে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (২৭ মে) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কুলাউড়া থানা পুলিশ সংবাদের ভিত্তিতে শরীফপুর ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সঞ্জরপুর এলাকা থেকে জিআর ২২৮/৯৪ (কুলাউড়া) মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি তাজুদকে গ্রেপ্তার করা হয়।

ওসি বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার (২৮ মে) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত