জিএম কাদের বললেন

শান্তিরক্ষীরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন

আপডেট : ৩০ মে ২০২২, ০২:৪৯ এএম

সূর্যসন্তানরা শান্তিরক্ষী মিশনে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। গতকাল রবিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্বরত বাংলাদেশের গর্বিত সদস্যদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ কথা জানান তিনি।

জিএম কাদের বলেন, ‘সাহসিকতা, বীরত্ব আর কর্মনিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। সূর্যসন্তানরা শান্তিরক্ষী মিশনে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত