যুক্তরাষ্ট্রের ওকলাহোমার টুলসার একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর বিবিসির।
বুধবার বিকেলে সেন্ট ফান্সিস হাসপাতালে এই ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারী নিজেও আত্মঘাতী হন।
সংবাদ সম্মেলনে তুলসার ডেপুটি পুলিশ প্রধান এরিক ডালগ্লিশ বলেন, ফোনকল পাওয়ার তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নাটালি ভবনের তৃতীয় তলায় গুলির শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে তারা চারজনকে মৃত অবস্থায় পায়। এ সময় বন্দুকধারীর মৃতদেহও সেখানে পাওয়া গেছে।
তিনি বলেন, বন্দুকধারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ সময় তার কাছে একটি লম্বা বন্দুক ও একটি হ্যান্ডগান দেখা গেছে।
এই হামলা সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে পুলিশ ঘটনাস্থলের আশপাশে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে।
কিছুদিন আগেই টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারী কিশোরের গুলিতে ১৯ জন শিশু ও দুই শিক্ষক নিহত হন।
