বিএনপির নেতৃত্বে আন্দোলনে অংশ নেবে কল্যাণ পার্টি

আপডেট : ০৩ জুন ২০২২, ০২:০০ এএম

২০-দলীয় জোট সক্রিয় থাকুক বা না থাকুক কল্যাণ পার্টি জোটের প্রধান  বিএনপির নেতৃত্বেই আন্দোলনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর-প্রতীক। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংলাপ শেষে এ প্রতিশ্রুতি দেন তিনি। পরে আন্দোলনের সময় জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে একটি কাঠামো তৈরির জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মুহাম্মদ ইব্রাহিম।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের সঙ্গে মতবিনিময় করে কল্যাণ পার্টির ১১ সদস্যের একটি প্রতিনিধিদল। এর আগে জোটের শরিক লেবার পার্টির সঙ্গে সংলাপ করেছিল বিএনপি।

বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে এবং দুঃসহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের জন্য কাজ করছে বিএনপি।’

সংলাপে কল্যাণ পার্টির প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির মোহাম্মদ ইলিয়াস, মিসেস ফোরকান ইব্রাহিম, মহাসচিব আবদুল আউয়াল মামুন, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, ভাইস চেয়ারম্যান আলী হোসাইন ফরায়েজী, সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ মাহমুদ খান, যুগ্ম মহাসচিব রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফয়সাল মেহেদী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান সাদাত এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবেদন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত