হবিগঞ্জে সংবর্ধনা

মফস্বল সাংবাদিকদের মুখ উজ্জ্বল করেছেন শোয়েব চৌধুরী

আপডেট : ০৪ জুন ২০২২, ১২:২০ এএম

অনুসন্ধানী সাংবাদিকতায় দৈনিক দেশ রূপান্তরের হবিগঞ্জ প্রতিনিধি শোয়েব চৌধুরী বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী হওয়ায় তাকে নিজ জেলায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার হবিগঞ্জের উত্তরা কমপ্লেক্সে স্বাধীনতা পূর্বাপর বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংগঠন এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শোয়েব চৌধুরী অ্যাওয়ার্ড বিজয়ের মাধ্যমে শুধু হবিগঞ্জ নয়, সারা দেশের মফস্বল সাংবাদিকদের মুখ উজ্জ্বল করেছেন। এ ধারা অব্যাহত রাখতে মফস্বল সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতায় আরও বেশি মনোযোগী হতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা শরীফ উল্লা এবং সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত