আলোকচিত্রী কৃষ্ণ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

আপডেট : ০৪ জুন ২০২২, ০১:৩৪ এএম

সাভার পৌরসভার আড়াপাড়া মহল্লায় কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে নিহত আলোকচিত্রী কৃষ্ণ সরকার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে আড়াপাড়া বটতলা এলাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্মরণ সাহার সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন নাগরিক কমিটির সাভার উপজেলা সভাপতি কৃষিবিদ ঠা-ু মোল্লাসহ অনেকে।

বক্তারা বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষ্ণ সরকারকে ছুরিকাঘাতে হত্যা করেছে কিশোর গ্যাং লিডার নয়ন ও তার সহযোগীরা।

প্রসঙ্গত, গত সোমবার রাত ১০টার দিকে সাভার পৌরসভা এলাকার আড়াপাড়া জমিদারবাড়ি পুকুরপাড়ে আলোকচিত্রী কৃষ্ণ সরকারকে কুপিয়ে হত্যা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত