‘এসো শিখি’ প্রকল্পের উদ্বোধন

মাতৃভাষার ওপর প্রশিক্ষণ পাবেন ২০ হাজার শিক্ষক

আপডেট : ০৮ জুন ২০২২, ০৪:১৯ এএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউএসএআইডির যৌথ উদ্যোগে নতুন প্রকল্প ‘এসো শিখি’র উদ্বোধন করা হয়েছে। ৩৮ দশমিক ৫ মিলিয়ন ডলারের এ প্রকল্পের মাধ্যমে ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষককে মাতৃভাষার মাধ্যমে কার্যকর শিখন-শেখানো পদ্ধতির সক্ষমতা অর্জনে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত