সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা আগামী রবিবার (১২ জুন) থেকে শুরু হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রথম পর্বের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। মৌখিক পরীক্ষার সময় সব সনদ, প্রাপ্তিস্বীকারপত্র ও অন্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে।
গত ১২ মে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৪০ হাজার ৮৬২ জন।
