মোবাইলে মগ্ন তরুণের ট্রেনের ধাক্কায় মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২২, ০২:০৪ এএম

গাজীপুরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ইমরান হোসেন (২৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর মহানগরীর সদর সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইমরান হোসেন গাজীপুর মহানগরীর পূর্ব ভুরুলিয়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। জয়দেবপুর স্টেশন রেলওয়ে পুলিশ ক্যা¤েপর এসআই শহীদুল ইসলাম জানান, বুধবার বেলা সোয়া ২টার দিকে জয়দেবপুর জংশন স্টেশনের আউট সিগন্যাল এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ইমরান। এ সময় একটি ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত