নেত্রকোনায় সাড়ে চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ০৯ জুন ২০২২, ০২:০৩ পিএম

নেত্রকোনায় চার হাজার ৬৬০ পিস ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে আটপাড়া থানা-পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে তিন দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করার কথা জানিয়েছে পুলিশ।

এর আগে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে আটপাড়ার তেলিগাতি ইউনিয়নের পালগাঁও এলাকায় গ্রামীণ রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসিফ আলী জারদারী (২০) কক্সবাজারে টেকনাফ থানাধীন কাটাবুনিয়া গ্রামের মৃত আবু কালামের ছেলে। বর্তমানে আসিফ আটপাড়ার পালগাঁও গ্রামে নানা মৃত আবু শেখ ওরফে হাছেন আলীর বাড়িতে থাকেন।

এছাড়া গ্রেপ্তার আরও দুজনের একজন হলেন- আসিফের মামা মো. ফেরদৌস মিয়া (৪৩) এবং আরেকজন ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় লাউতৈর গ্রামের মৃত আ. করিমের ছেলে মো. আজিজুল হক (৩৭)।

আটপাড়া থানার ওসি জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, এসব মাদক কোথা থেকে কীভাবে আসল ও কাদের কাছে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিন দিনের রিমান্ড আবেদনসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত