বিএনপির সমাবেশ পন্ড

খুলনায় মঞ্চ ও ব্যানার খুলে নিয়েছে পুলিশ

আপডেট : ১০ জুন ২০২২, ১২:৩৭ এএম

খুলনায় পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে গেছে। গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার সমাবেশের আয়োজন করে। কিন্তু পুলিশ সমাবেশের মঞ্চ ও ব্যানার খুলে ফেলায় তারা আর সমাবেশ করতে পারেনি। পুলিশের ভূমিকার নিন্দা জানিয়ে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

পরে দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের এ আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা অভিযোগ করে বলেন, ‘পুলিশ মঞ্চ ও ব্যানার খুলে ফেলে এবং চেয়ার ছুড়ে ফেলে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত