ওয়ার্ল্ড ওশান ডে উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল (অব.)। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. আফতাব আলম খান ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নাজির হোসেন তাদের মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে সক্রিয় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
×
