রোহিঙ্গা ক্যাম্পে মাঝি হত্যায় আটক ৩

আপডেট : ১১ জুন ২০২২, ১২:১০ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাঝি আজিম উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)সদস্যরা।

শনিবার ভোরে তাদের আটক করা হয়।

আটকদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন- উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত মো. সলিমের ছেলে মো. হাসিম (৪০), উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবদুল হাকিমের ছেলে মো. জা‌বের (৩২)ও একই ক্যাম্পের মৃত আবুল কাসিমের ছেলে ইলিয়াস (৪০)। তারা সবাই এজাহারভুক্ত আসামি।

৮ আর্মড পুলিশের দায়িত্বরত কর্মকর্তা কামরান হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ৯ জুন উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় মাঝি আজিম উদ্দিন নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী সমসিদা বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত