পদ্মা সেতু উদ্বোধনে ১০ লাখ লোকের সমাগম হবে: চিফ হুইপ

আপডেট : ১১ জুন ২০২২, ০২:৪০ পিএম

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, ২৫ জুন প্রতিটি জেলায় একসঙ্গে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ উৎসব উদ্‌যাপিত হবে, এটি দেশের মানুষের জন্য বড় চমক।

এ ছাড়া পদ্মাসেতু উদ্বোধনের পরও ৩০ জুন পর্যন্ত সভাস্থলে উদ্‌যাপিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার সকালে মাদারীপুরের শিবচরের কাঁঠালাবাড়ির ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় জনসভাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ১০ লাখের বেশি লোকের সমাগম হবে। এত মানুষের সার্বিক উপস্থিতি ও নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত