সেচ পাম্পের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

আপডেট : ১১ জুন ২০২২, ০৩:৩২ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেচ পাম্পের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম রাজু (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে দিকে সেচ পাম্পের লাইন খুলতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃত ওই কিশোর বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীকুটি গ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী মন্ডলের ছেলে।

বামনডাঙ্গা ইউনিয়নের ৮নং ইউপি সদস্য আবেদ আলী জানান, শনিবার দুপুরের  দিকে রাজু মিয়া বাড়ির পাশে মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পেছনে তাদের বিদ্যুৎ চালিত সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ খুলতে যায়।

এ সময় বিদ্যুতায়িত হয়ে সে তারের সঙ্গে ঝুলে থাকে। এক সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে বেরিয়ে তাকে এ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তা শুনে ছুটে এসে পরিবারের লোকজন বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিয়ে তাকে সেখান থেকে নামায়। পরে তারা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) তাসবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত