এমবাপেতে রক্ষা ফ্রান্সের

আপডেট : ১১ জুন ২০২২, ১১:০১ পিএম

সময়টা ভালো যাচ্ছে না বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তারা সেই নেশনস লিগে হার দিয়ে শুরু করার পর টানা দ্বিতীয় ম্যাচ ড্র করেছে তারা। শুক্রবার ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষেও হার চোখ রাঙাচ্ছিল। বদলি নামা কিলিয়ান এমবাপেতে রক্ষা হয় শেষ পর্যন্ত। প্রথমার্ধে গোল হজমের পর ৮৩ মিনিটে তা শোধ দেন এমবাপে।

ডেনমার্কের কাছে ২-১ গোলের হারে নেশনস লিগ শুরু করে ফ্রান্স। এরপর ক্রোয়েশিয়ার সঙ্গে এগিয়ে গিয়েও সেই গোল ধরে রাখতে পারেনি দিদিয়ের দেশমের দল। ড্র করে। শুক্রবার অস্ট্রিয়ার বিপক্ষে দলকে ৪-২-৩-১ ফরমেশনে দলকে খেলান দেশম। একদম সামনে বেনজেমাকে শুরু থেকে খেলালেও এমবাপেকে নামান ৬৩ মিনিটে গ্রিজমানের বদলি হিসেবে। তার আগে ৩৭ মিনিটে আন্দ্রেয়াস উইমানের গোলে এগিয়া যায় অস্ট্রিয়া। এবারের নেশনস লিগে ফ্রান্সকে প্রথম জয় এনে দেওয়ার সুযোগও পেয়েছিলেন এমবাপে। ডেনমার্কের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন এমবাপে। খেলতে পারেননি ক্রোয়েশিয়ার বিপক্ষে। ড্র-কেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি, ‘আজ জিততে পারিনি। তবে এই পয়েন্ট আমাদের একটা প্রাপ্তি, চেষ্টা করব সোমবারের ম্যাচ (ক্রোয়েশিয়ার বিপক্ষে) জিততে। আমি শতভাগ (ফিট) নই। তবে কোচের যদি আমাকে প্রয়োজন হয়, অবশ্যই প্রস্তুত থাকব। ছুটির আগে এটাই তো শেষ ম্যাচ, নিজেদের আরেকটু অনুপ্রাণিত তাই করতেই পারি।’

চার ম্যাচের পর গ্রুপে ফ্রান্সের সেই দুই ম্যাচ হবে সেপ্টেম্বরে। ১ নম্বরে গ্রুপে সবার নিচে ফ্রান্স দুই পয়েন্ট নিয়ে। টানা দুম্যাচ জেতার পর শুক্রবার ক্রোয়েশিয়ার কাছে হারা ডেনমার্ক ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান চার পয়েন্ট অস্ট্রিয়া ও ক্রোয়েশিয়ার। গোল ব্যবধানে এগিয়ে অস্ট্রিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত