ফারইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. রকীব আহমদ

আপডেট : ১২ জুন ২০২২, ০৩:৩০ এএম

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. রকীব আহমদ। ৫ জুন তাকে এই পদে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করার পর গত শুক্রবার তিনি যোগ দেন। ড. রকীব ইউনিভার্সিটি অব মাইসোর ইন্ডিয়া থেকে ১৯৯০ সালে আরবান জিওগ্রাফিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে জিওগ্রাফিতে অনার্স ও মাস্টার ডিগ্রি অর্জন করেন।

ড. রকীব আহমদ রাজশাহী বিশ^বিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিস বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান, পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের ডিরেক্টর এবং আইসিটি সেন্টারের ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত