র্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কর্নেল মো. কামরুল হাসান। গতকাল সোমবার এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, কর্নেল কে এম আজাদের স্থলাভিষিক্ত হলেন কর্নেল মো. কামরুল হাসান। কর্নেল মো. কামরুল হাসান ৩৫তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরে কমিশন লাভ করেন।
তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘কর্নেল’ পদবিতে আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্রধান প্রশিক্ষক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিওসি) উইং এ ডাইরেক্টিং স্টাফ (ফ্যাকাল্টি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
