৪৬তম আইপিএএমএস এর লোগো উন্মোচন সেনাপ্রধানের

আপডেট : ১৫ জুন ২০২২, ০১:৪৬ এএম

সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার 46th IPAMS-এর লোগো উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন করেছেন। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং USARPAC-এর সদস্যগণ উপস্থিত ছিলেন। আগামী ১২-১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী এবং US Army Pacific (USARPAC)-এর যৌথ ব্যবস্থাপনায় ঢাকা ও কক্সবাজারে  46th IndoPacific Armies Management Seminar (IPAMS)অনুষ্ঠিত হবে। ওই সেমিনার উপলক্ষে টঝ অৎসু চধপরভরপ (USARPAC)-এর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে গত ১২ জুন দিনব্যাপী মধ্যম পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, এ বছর বাংলাদেশ সেনাবাহিনী তৃতীয়বারের মতো এই বৈশি^ক সম্মেলন আয়োজন করবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘ইন্দো প্যাসিফিক এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় সম্ভাবনা এবং প্রতিকূলতা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত