প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিতে নীতিমালা হবে

আপডেট : ১৫ জুন ২০২২, ০১:৪৮ এএম

উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৈষম্য দূর করা ও অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করবে। উচ্চশিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূল্যায়ন ও পদ্ধতি কী হবে এই নীতিমালায় সে ব্যাপারে বিস্তারিত থাকবে।

গতকাল মঙ্গলবার কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স (এসপিকিউএ) বিভাগ আয়োজিত দেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন সংক্রান্ত দিনব্যাপী কর্মশালায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দকে আহ্বায়ক করে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়।

কর্মশালায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইউজিসির এসপিকিউএ বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত