ধূমপান করায় কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে নৌকা প্রার্থীর প্রধান এজেন্ট আতিকুল্লাহ খোকনকে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন একজন পুলিশ কনস্টেবল।
দুপুর সাড়ে ১২টার পরে নগরীর মডার্ন হাই স্কুল কেন্দ্রে থাকা চারটি ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন আরফানুল হক রিফাতের প্রধান নির্বাচনী এজেন্ট ও ব্যবসায়ী নেতা খোকন। এসময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার সঙ্গে কথাও বলেন।
প্রত্যক্ষদর্শী জানান, একটার পরে সীমা বের হওয়ার পরে ৩০ নম্বর কেন্দ্রের সামনে দাঁড়িয়ে খোকনসহ তার সঙ্গে থাকা আরেকজন ধূমপান করতে থাকেন। এসময় সেখানে থাকা কনস্টেবল তাকে উদ্দেশ্য করে বলতে থাকেন এখানে সিগারেট কেন খাচ্ছেন। বাহিরে গিয়ে খান। এসময় খোকন ওই কনস্টেবলকে কিছু বলতে চান। পরে কনস্টেবল পরে আরও কিছু বলতে কথা বলতে থাকলে খোকনসহ অন্যরা ভোট কেন্দ্র থেকে বের হয়ে যায়।
পুলিশ কনস্টেবল বলেন, উনি কেন্দ্রের সামনে সিগারেট খাচ্ছিলেন। আমি তাকে নিষেধ করলাম। আমাকে বললো উনি নৌকার প্রার্থীর প্রধান এজেন্ট। তখন আমি তাকে বললাম আপনি যা হোন কেন এখানে সিগারেট খাওয়া যাবে না। সিসি ক্যামেরা আছে।
তিনি বলেন, ভোট কেন্দ্র ছাড়াও এটাতো স্কুলও। এর এরিয়ার মধ্যে সিগারেট খাওয়াতো ঠিক না।
