দিশেহারা জনগণ রাজনীতিতে তৃতীয় বিকল্প খুঁজছে : চুন্নু

আপডেট : ১৬ জুন ২০২২, ১২:৫১ এএম

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, বাংলাদেশের সমকালীন রাজনীতিতে মানুষ আওয়ামী লীগের ওপর বিরক্ত। অতীত কর্মকা-ের জন্য বিএনপিতেও মানুষের আস্থা নেই। তাই মানুষ তৃতীয় রাজনৈতিক বিকল্প খুঁজছে।

গতকাল বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মো. ইজাহারুল হকের দলে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি তার ঐতিহাসিক কর্মকা-ের জন্য মানুষের আস্থার স্থল হয়ে দাঁড়িয়েছে। জনগণের আস্থায় জাতীয় পার্টি ভবিষ্যৎ রাজনৈতিক বিকল্প। তাই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জিএম কাদের এমপির নেতৃত্বে আস্থা রেখে জাতীয় পার্টিতে যোগদান করছেন।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত