জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রজন্মের পর প্রজন্ম অনুসরণ করবে। কারণ তিনি একজন অনুসরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন।
গতকাল বুধবার শেরাটন হোটেলে প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের স্মরণসভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘১৯৯৯ সালে দেশের ভবিষ্যৎ নিয়ে মুহিত ভাই হতাশায় ছিলেন। এরপর ২০০১ সাল থেকে তিনি দেশের জন্য কাজ শুরু করেন। দেশের ভবিষ্যৎ কৌশল প্রণয়নে যুক্ত ছিলেন।’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
