ভারতীয় ট্রাক থেকে মাদক ও আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ

আপডেট : ১৭ জুন ২০২২, ০১:০১ এএম

বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেছেন কাস্টমস ও পুলিশ সদস্যরা। গত বুধবার রাত ১২টার দিকে কাস্টমস ও বন্দর থানা পুলিশের যৌথ অভিযানে বন্দরের বাইপাস সড়ক থেকে এসব মাদকদ্রব্য ও আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়। তবে এ বিষয়ে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাভারণ পুলিশ সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বৈধ পণ্যের সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে একটি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছেÑ এমন খবরে কাস্টমসের সহযোগিতায় বন্দরের বাইপাস সড়কে অভিযান চালিয়ে ডব্লিউ বি-৭৬-এ-৫১৭৫ নাম্বার ট্রাকে তল্লাশি করে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা ও আমদানি নিষিদ্ধ ওষুধ, কসমেটিকস ও বাজি পাওয়া যায়। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় ট্রাকচালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত