পুনাক দেশে-বিদেশে পরিচিতি পেতে শুরু করেছে : আইজিপি

আপডেট : ১৭ জুন ২০২২, ০২:২০ এএম

পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) প্রধান পৃষ্ঠপোষক ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পুনাকের বর্তমান সভানেত্রীর নেতৃত্বে গত দু’বছরে সংগঠনটির তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটেছে। পুনাক আজ দেশে-বিদেশে পরিচিতি পেতে শুরু করেছে। আঞ্চলিক পরিম-লেও পুনাকের পরিচিতির রেখাপাত ঘটেছে।’

গত বুধবার রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাকের আয়োজনে পুনাক সভানেত্রী হিসেবে জীশান মীর্জার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পুনাকের প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদিকা উম্মে সালমা মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে পুনাক উপদেষ্টা পরিষদের সদস্য অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন ও  ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং পুনাকের সদস্যারা উপস্থিত ছিলেন।

পুনাক সভানেত্রী বলেন, বাংলাদেশ পুলিশ এবং পুনাক একই সূত্রে গাঁথা। পুলিশ কর্মকর্তাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা না পেলে পুনাকের পক্ষে এতদূর আসা সম্ভব হতো না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত