গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হাফিজ মোল্লা (৩৮) নামে সেচ ব্লক মালিকের মৃত্যু হয়েছে।
শনিবার সদর উপজেলার বলাকইড় গ্রামে নিজ সেচ ব্লকে বিদ্যুতায়িত হয়ে থাকা তারের স্পৃষ্টে তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর থানার এসআই আহাদুজ্জামান জানান, প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে সকাল ৮টার দিকে হাফিজ মোল্লা তার ইরি ধানের সেচ ব্লকে যান।
ক্রমাগত বৃষ্টি আর উজানের পানি বৃদ্ধির ফলে ব্লকের ছোট্ট ঘরটির ভেতরে পানি প্রবেশ করে। ভেতরে থাকা মালামাল যন্ত্রপাতি সরিয়ে নেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন হাফিজ।
পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
