বিএনপির সঙ্গে আন্দোলনে একমত জমিয়তে ওলামা

আপডেট : ১৯ জুন ২০২২, ০২:৪৮ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতন আন্দোলনে একমত হয়েছে জমিয়তে ওলামায়ে ইসলামী বাংলাদেশ ও বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই দলের বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জমিয়তের সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অনির্বাচিত সরকারের বিরুদ্ধে সংগ্রাম করার ব্যাপারে জমিয়তে ওলামায়ে ইসলামীর নেতাদের সঙ্গে আলাপ করে একমত হয়েছি। সংলাপ শেষে জমিয়তে উলামায়ে ইসলামীর একাংশের সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী বলেন, ‘দেশের মানুষ আজ সুখী না, পেটের ক্ষুধায় মানুষ রাস্তাঘাটে হাহাকার করছে। বন্যার মধ্যেও সরকারের সাহায্য পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে না। তাছাড়া  দেশের প্রধান যে জিনিসটা গণতন্ত্রকে এই সরকার হত্যা করে ফেলেছে। এই সরকারকে আর টিকে থাকতে দেওয়া যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত