টেস্টে বাংলাদেশের সফল ব্যাটারদের একজন মুমিনুল। সর্বোচ্চ ১১ সেঞ্চুরি এসেছে তার ব্যাটে। কিন্তু এখন সেঞ্চুরি দূরের কথা দুই অঙ্কেই যেতে পারছেন না মুমিনুল। টানা ৯ ইনিংস ধরে দুই অঙ্কের দেখা পাচ্ছেন না মুমিনুল হক। গত ১৭ ইনিংসে তার ফিফটি পেরুনো স্কোর একটাই। চার নম্বর পজিশনে নেমে দিনের পর দিন তার ব্যর্থতা দলকে ফেলছে বিপদে। সদ্য সাবেক হওয়া এই অধিনায়ককে সাময়িক বিশ্রাম দেওয়া যায় কিনা এই প্রসঙ্গও উঠছে। প্রথম টেস্টের পর সেই সম্ভাবনা অধিনায়ক সাকিব আল হাসান উড়িয়ে দেননি। অ্যান্টিগা টেস্টে ৭ উইকেটের হারের পর মুমিনুল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওর সঙ্গে সব সময় কথা হয়। আবারও কথা হবে। ও যদি মনে করে ওর ব্রেক দরকার আছে, সেটা হতে পারে। এখন আসলে একটা ম্যাচ শেষ হওয়ার পরপরই কোনো সিদ্ধান্ত নেওয়াটা বা চিন্তা করাটা ভালো কিছু না। দুদিন আমাদের বিশ্রাম। এরপর যখন সেন্ট লুসিয়াতে অনুশীলন করব, ওই দিনই চিন্তা করব, আমাদের দলের জন্য কোনটা ভালো হতে পারে।’
×
