উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্কলাসটিকার ‘এ’ লেভেলের দুদিনব্যাপী শিক্ষাসমাপনী গত রবিবার শেষ হয়েছে। স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে এ বছর ২৭৫ শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
উত্তরা সিনিয়র শাখার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুটস্টেপের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী। এছাড়াও বক্তৃতা করেন শাখা প্রধান ও প্রিন্সিপাল ফারাহ সোফিয়া আহমেদ।
অনুষ্ঠানে ১৬২ শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। তাদের মধ্য থেকে ১২ জন হাইয়েস্ট ইন সাবজেক্ট, ৩৪ জন হাই অনার এবং ৩৩ জন অনার সনদ পেয়েছেন। বিজ্ঞপ্তি
