সিলেট নেতাকর্মীদের ত্রাণ সহায়তা হস্থান্তর করলেন কক্সবাজার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

আপডেট : ২১ জুন ২০২২, ১০:৪১ পিএম

সিলেটে বন্যার্তদের জন্য কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের খাদ্য সহায়তা সিলেট জেলা ছাত্রলীগের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশে ৫০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী প্রস্তুত করেন এস এম সাদ্দাম হোসাইন। মঙ্গলবার ভোরে এস এম সাদ্দাম হোসাইন কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের নিয়ে একটি ত্রাণ সম্বন্বয়ক টিম গঠন করে ছুটে যান সিলেটের বন্যা কবলিত এলাকা হবিগঞ্জের উদ্দেশ্যে। 
এ সময় কক্সবাজার জেলা ছাত্রলীগের ত্রাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। 

খাদ্য সহায়তা হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা এস এম রিয়াদ হাসান, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদক, মৌলবীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ,গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি, রংপুর  মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ অন্যান্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।

সার্বিকভাবে সহযোগিতার জন্য হবিগঞ্জ জেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এস এম সাদ্দাম হোসাইন জানান, সিলেটের ভয়াবহ বন্যা পুরো দেশবাসীকে কাঁদিয়েছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ জাতির যেকোনো দুর্যোগে, সংগ্রামে ও সংকটে বেরিয়ে পড়ি। তারই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পানিবন্দীদের জন্য খাদ্য সহায়তা সরবরাহ করি।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  ফাইজুর রহমান রবিন জানান, সিলেটবাসীর জন্য সমুদ্রনগরী কক্সবাজার জেলা ছাত্রলীগের সমুদ্রসম ভালোবাসা আমাদের কৃতজ্ঞ করেছে। কক্সবাজারের যেকোনো সংকটে আমরা হবিগঞ্জ তথা পুরো সিলেট ছাত্রলীগ আগামীতে পাশে থাকব ইনশাল্লাহ।

জানা গেছে, প্রাথমিকভাবে মঙ্গলবার হবিগঞ্জের প্রত্যন্ত গ্রামে ৩০০ পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছানো হয়েছে। আগামীকাল আরো ২০০টি পানিবন্দী পরিবারের মাঝে কক্সবাজার জেলা ছাত্রলীগের ত্রাণ পৌঁছাবে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ।

মূলত প্রত্যন্ত এবং যেসমস্ত গ্রামে একেবারেই কোনো প্রকার ত্রাণ সহায়তা এখনো পৌঁছেনি তাদের শনাক্ত করে সুসম বন্টন করার উদ্দেশ্যে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয় বলে জানান কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত