জহির উদ্দিন স্বপনকে আহ্বায়ক করে মিডিয়া সেল গঠন বিএনপির

আপডেট : ২২ জুন ২০২২, ০৩:৫৩ এএম

গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে মিডিয়া সেল গঠন করেছে বিএনপি। এতে আহ্বায়ক করা হয়েছে বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে। গতকাল সোমবার মধ্যরাতে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিডিয়া সেলের সদস্য সচিব করা হয়েছে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে। কমিটির সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, ড. মোর্শেদ হাসান খান, সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, কাদের গণি চৌধুরী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আলী মাহমুদ, আতিকুর রহমান রুমন ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত