‘বন্যাদুর্গতদের হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হোক’

আপডেট : ২২ জুন ২০২২, ০৩:৫৬ এএম

বন্যাদুর্গতদের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে গণফোরাম। দলটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘অবিলম্বে বন্যাদুর্গতদের জন্য টাকা বরাদ্দ দেওয়া হোক। এই সহায়তা কার্যক্রম সরাসরি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হতে হবে।’ গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজ কার্যালয়ে গণফোরামের নির্বাহী পরিষদের সভায় তিনি এই আহ্বান জানান।

গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, ‘সংবিধান লঙ্ঘন করে অবৈধ সম্পদ অর্জনের যে জন্য পাচারকৃত অর্থ বৈধ করার সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তা আইনত দ-নীয় অপরাধ। রাষ্ট্রের নৈতিকতা পুরোপুরিভাবে ধ্বংস করতে পরিকল্পিতভাবে অনুপার্জিত আয়ে উৎসাহী করা হচ্ছে। রাষ্ট্র এতে ভয়াবহ হুমকির সম্মুখীন হবে এবং তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হবে।’

গণফোরাম সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘পদ্মা সেতুর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের বরাদ্দ অর্থ বন্যাদুর্গতদের জন্য ও ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ করুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত