রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৮ জন গ্রেপ্তার

আপডেট : ২৪ জুন ২০২২, ১২:০৩ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ছয়টা থেকে আজ শুক্রবার (২৪ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬০১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ২৭২ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ১৪৪ বোতল ফেন্সিডিল ও ৩৭ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত