প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, আমরাও পারি: কাদের

আপডেট : ২৫ জুন ২০২২, ১১:৩২ এএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, নিজের টাকায় পদ্মা সেতু করা হবে, করা হয়েছে। তিনি প্রমাণ করেছেন, আমরাও পারি।

আজ শনিবার পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু প্রকল্প থেকে দাতা সংস্থাগুলো সরে গিয়ে বাঙালি জাতিকে অপমান করেছিল। দুর্নীতির অপবাদ দেওয়া হয়েছিল। বাংলাদেশ মাথা নত করেনি।

তিনি বলেন, সব ষড়যন্ত্রকে অতিক্রম করে নিজ অর্থায়নে নির্মিত পদ্মা সেতু সক্ষমতার প্রতীক। এর মধ্য দিয়ে অপমানের প্রতিশোধ নেওয়া হয়েছে। 

সকাল ৯টার আগে থেকেই সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথিরা মাওয়া প্রান্তের অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। ১০টার আগেই আসন গ্রহণ করেন অতিথিরা। ১০টায় মাওয়া প্রান্তের অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত