মোংলায় ট্যুরিস্ট পুলিশের স্বাস্থ্য সেবা ক্যাম্প

আপডেট : ২৫ জুন ২০২২, ০১:২৪ পিএম

পদ্মা সেতু শুভ উদ্বোধন উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোংলাতে স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করেছে ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন। 

আজ শনিবার (২৫ জুন) আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্য সেবা প্রকল্পের সহায়তায় মোংলাতে বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী ও আমাদের গ্রাম স্বাস্থ্যসেবা প্রকল্পের বোর্ড অফ ডিরেক্টরের সদস্য মুসা ইব্রাহিম। 

পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস আর ২৫ জুন আমাদের আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও সগৌরবের আরেকটি বিজয় দিবস। পদ্মা সেতু উদ্বোধন উদযাপন উপলক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ।

তিনি সার্বিক সহায়তার জন্য আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রকল্পের কর্ণধার রেজা সেলিমের প্রতি কৃতজ্ঞতা জানান।

মুসা ইব্রাহিম বলেন, পদ্মা সেতু আমাদের গৌরবের ও অহংকারের। আজকের এই দিনে এটি একটি মহৎ উদ্যোগ, ভবিষ্যতে আরো এই রকম কাজ আমরা করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এভাবেই এগিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জজ উম্মে সরাবন তাহুরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যুরিস্ট পুলিশ মোংলা জোনের ইনচার্জ শেখ হিলাল উদ্দিন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত