বন্যার্তদের পাশে দাঁড়াতে ছবি আঁকছেন শিল্পীরা

আপডেট : ২৭ জুন ২০২২, ০৭:২০ এএম

‘আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই’ এই আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে ছবি আঁকার কর্মশালা। গতকাল রবিবার এই কর্মশালার উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। আয়োজকরা জানান, কর্মশালায় আঁকা ছবিগুলোর বিক্রয়লব্ধ অর্থ দিয়ে বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়া হবে।

কর্মশালায় অংশ নিচ্ছেন শিল্পী ফরিদা জামান, জামাল আহমেদ, শিশির ভট্টাচার্য, আবুল বারক আলভি, শেখ আফজাল, মোহাম্মদ ইকবাল, আনিসুজ্জামানসহ অনেকে।

ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন দেশ রূপান্তরকে জানান, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অংশ নিচ্ছেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা। তবে কভিড পরিস্থিতির অবনতি হওয়ার কারণে শিল্পীদের কেউ কেউ নিজের বাসগৃহে থেকেই ছবি এঁকে দেবেন এবং কর্মশালায় আঁকা চিত্রকর্মগুলোর বিক্রয়লব্ধ অর্থ বন্যার্তদের সেবায় ব্যয় করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত