‘বিএসএমএমইউতে প্রতিষ্ঠা করা হবে বঙ্গবন্ধু চেয়ার’

আপডেট : ২৮ জুন ২০২২, ০৩:৫৭ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনদর্শন, মতাদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিষ্ঠা করা হবে সম্মানজনক গবেষণা পদ ‘বঙ্গবন্ধু চেয়ার’। একইসঙ্গে এ বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিসহ (এপিএ) বিভিন্ন কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা জানান।

শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষা, চিকিৎসাসেবা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম জোরদার করেছে। পিএইচডি ডিগ্রি চালু করেছে। ২০০ শিক্ষক চিকিৎসকের পদোন্নতি দেওয়া হয়েছে। ৭০০ নার্স নিয়োগ দেওয়া হয়েছে। ৯০০ কর্মচারীর চাকরি নিয়মিত করা হয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন চালু করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত