সপ্তম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র

আপডেট : ২৮ জুন ২০২২, ১১:২২ পিএম

প্রথম অধ্যায় : ভাষা

বহুনির্বাচনী

১. মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ অপরের বোধগম্য যে ধ্বনি বা বর্ণ উচ্চারণ করে, তাকে কী বলে?

ক. ব্যাকরণ                                 খ. ভাষা

গ. শব্দ                           ঘ. বাক্য

২. ‘অর্থদ্যোতকতা’ বলতে কী বোঝায়?

ক. নতুন অর্থ প্রকাশের ক্ষমতা

খ. নতুন অর্থ বোঝানোর ক্ষমতা

গ. নতুন অর্থ সৃজনের ক্ষমতা

ঘ. কোনোটিই নয়

৩. ভাষা নিচের কোন দুটি জিনিসের সমষ্টি?

ক. আবেগ ও ধ্বনি

খ. ধ্বনি ও অক্ষর

গ. বাক্য ও মনের ভাব

ঘ. মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাস

৪. কোন বৈশিষ্ট্যটি না থাকলে তাকে ভাষা বলা সম্ভব নয়?

ক. লিখিত রূপ                 খ. অপরিবর্তনশীলতা

গ. স্বতন্ত্রতা                                  ঘ. বাক্য

৫. নিচের কোন তথ্যটি সঠিক?

ক. ভাষার পরিবর্তন ঘটে না

খ. ধ্বনি বাগযন্ত্র থেকে তৈরি হয়

গ. ভাষায় মনের ভাব প্রকাশের প্রয়োজন নেই

ঘ. ভাষায় অর্থদ্যোতকতা থাকে না

৬. বর্তমানে পৃথিবীতে কয় হাজারেরও বেশি ভাষা আছে?

ক. সাড়ে ২ হাজার                        খ. সাড়ে ৩ হাজার

গ. সাড়ে ৪ হাজার                        ঘ. সাড়ে ৫ হাজার

৭. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে নিচের কোনটি ভাষার বৈশিষ্ট্য?

ক. মনের ভাব আংশিক প্রকাশ হবে

খ. বাগযন্ত্র নিঃসৃত হতে হবে না

গ. অর্থবোধক হবে না

ঘ. বাক্যে প্রযুক্ত হতে হবে

৮. নিচের কোন কোন ক্ষেত্রে পরিবর্তনের জন্য ভাষার পরিবর্তন ঘটতে পারে?

ক. অর্থ, শব্দ ও কাল

খ. আইন ও সমাজব্যবস্থা

গ. দেশ, কাল ও পরিবেশ

ঘ. ব্যক্তি ও সমাজের আর্থিক অবস্থা

৯. ভাষা হতে হলে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে

i. একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত

ii. অর্থদ্যোতকতা থাকবে

iii. দেশ, কাল ও পরিবেশভেদে পরিবর্তনশীল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ.i  ও iii

গ. ii ও iii                               ঘ. i, ii ও iii

উত্তর

১. খ, ২. গ, ৩. ঘ, ৪. গ, ৫. খ, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. ঘ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত