সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী চাকরিচ্যুত, আরও ৩১ জন কর্মচ্যুত

আপডেট : ২৮ জুন ২০২২, ১১:৫৬ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপকর কর্মকর্তা (চলতি দায়িত্বে) ও করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী মো. সেলিম খানকে চাকরি থেকে অপসারণ ও আরও ৩১ জন শ্রমিককে কর্মচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে সেলিম খানকে চাকরিচ্যুতির তথ্য জানানো হয়। এ বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মো. সেলিম খান দক্ষিণ সিটির অঞ্চল-৫-এ উপকর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তাঁর বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির দায়ে পরবর্তী সময়ে তাঁকে সচিব দপ্তরে ব্যক্তিগত সহকারী হিসেবে সংযুক্ত করা হয়। এরপর তাঁকে চাকরিচ্যুত করা হলো।

এ ছাড়া করপোরেশনের সচিব স্বাক্ষরিত আলাদা আলাদা আরও দুটি আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন দক্ষ শ্রমিক এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৪ জন অদক্ষ শ্রমিককে কর্মচ্যুত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত